শুরু হচ্ছে মোজাইক ডিসপ্লের যুগ!
২০১৯ সালের সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছে নচ ডিসপ্লে। ২০২০ সালকে স্বাগত জানাবে মোজাইক ডিসপ্লে। নতুন বছরে স্মার্টফোনের নকশায় এমন নতুনত্বের কথা ফাঁস করেছে প্রযুক্তি পণ্যের তথ্য ফাঁসকারী টুইটার অ্যাকাউন্ট আইস ইউনিভার্স।
ফাঁস হওয়া ছবির ক্যাপশনে দাবি করা হয়, পাঞ্চ-হোল ডিসপ্লের পরের ধাপে আসছে মোজাইক ডিসপ্লে। ২০২০ সালেই জানতে পারবেন কী নিয়ে কথা বলা হচ্ছে। ছবিতে দেখা গেছে, মোজাইক ডিসপ্লেতে সেলফি ক্যামেরা থাকবে স্ক্রিনের নিচে। নতুন ডিজাইনের ডিসপ্লেটির সঙ্গে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মিল থাকবে।
https://twitter.com/UniverseIce/status/1212017996782174215?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1212017996782174215&ref_url=https%3A%2F%2Fbgr.com%2F2019%2F12%2F31%2Fsmartphone-notch-display-bezel-less-mosaic-design%2F
তবে কোন ব্র্যান্ডের স্মার্টফোনে এই ডিজাইন সবার প্রথমে দেখা যাবে তা জানানো হয়নি ওই টুইটে।
অবশ্য বিজিআর.কম এর খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে স্যামসাং মোজাইক ডিসপ্লের ফোন উন্মোচন করতে পারে। আর এর মাধ্যমে পাঞ্চ হোল ডিসপ্লে, নচ ডিসপ্লে ও ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের ট্রেন্ড শেষ হয়ে যাবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের শেষে আইফোন ১০ দিয়ে শুরু হয়েছিলো নচ ডিসপ্লের ট্রেন্ড। ফোনটিতে চওড়া নচ দেখা গেলেও পরবর্তীতে নচের আকার ছোট হতে শুরু করে। গত বছর বেশ কিছু ফোনে নচ ক্যামেরার বদলে দেখা গেছে স্লাইডার ক্যামেরা। এবার মোজাইক ডিসপ্লে আসলে স্মার্টফোন নির্মাতাদেরকে আর বেজেলহীন ডিসপ্লে তৈরিতে বেগ পেতে হবে না।